ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায় নিজস্ব কারখানা অচল, ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত ৩২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী পরীক্ষা ছাড়া নিয়োগ পাওয়া সেই ১৪৩ কর্মী এবার তদন্তের মুখে মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ

ইসরাইলি বিমান হামলায় পরিবারসহ ফুটবলার নিহত

গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার আহমেদ আবু আল-আত্তা তার স্ত্রী এবং দুই সন্তানসহ নিহত হয়েছেন। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে শুক্রবার গাজায় বিমান হামলায় নিহত হয় ওই খেলোয়াড়ের পরিবার। তবে, সংবাদ প্রকাশ করা হয় আজকে।

ওই প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ওই খেলোয়াড় স্ত্রী ওই দুই সন্তান নিয়ে গাজায় নিজ বাড়িতেই ছিলেন। এসময় হঠাৎ বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ফুটবল খেলোয়াড় আহমেদ আবু আল-আত্তা তার স্ত্রী এবং দুই সন্তান নিহত হয়েছেন।

পিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ফুটবলার আবু আল আত্তা (৩৪) আল-আহলি গাজা ফুটবল দলের একজন ডিফেন্ডার ছিলেন। তার স্ত্রী রুবা ইসমায়েল আবু আল-আত্তা পেশায় ছিলেন একজন চিকিৎসক।

ফিলিস্তিনি অলিম্পিক কমিটির সভাপতি জিব্রিল রাজউব এই মাসের শুরুতে জানিয়েছিলেন, ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রেফারি এবং ক্রীড়া কর্মকর্তাসহ ৩০০ বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। আবু আল আত্তার মৃত্যুর পর এ সংখ্যা আরও বাড়ল।

এদিকে, ড্রোন হামলার শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলি এক সেনা। ইসরাইলি মিলিটারির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। হিজবুল্লাহ হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ খবর আসলো।

গত ৮ মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৩৭ হাজার ৫৯৮ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৮৬ হাজারের বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কমিউনিটি ক্লিনিকে সেবা পেতে ভোগান্তি, ৯ টায় অফিস উপস্থিত ১২ টায়

ইসরাইলি বিমান হামলায় পরিবারসহ ফুটবলার নিহত

আপডেট সময় ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪