সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ইসরায়েল: নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক নির্বাচনে জয়লাভের পর রোববার (১৩ নভেম্বর) নেতানিয়াহুকে এই দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ নির্বাচনে জয় পাওয়া জোটটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি জোট বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে। আর সম্ভাব্য সেই ডানপন্থি জোটেরই প্রধান হিসেবে ফের মসনদে ফিরতে চলেছেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম বলছে, ইসরায়েলের প্রেসিডেন্ট রোববার নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের অনুমতি দিয়েছেন। গত ১ নভেম্বরের নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি স্থিতিশীল ডানপন্থি কোয়ালিশন গঠনের সুযোগ পান।

রোববার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ জেরুজালেমে এক অনুষ্ঠানে বলেন, তিনি নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নেতানিয়াহু গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বপালন করা প্রধানমন্ত্রী ছিলেন।

এদিন অবশ্য দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর চলমান বিচারের কথাও উল্লেখ করেন হারজোগ। যদিও ডানপন্থি এই ইসরায়েলি সেসব অভিযোগ অস্বীকার করে থাকেন।

আইজাক হারজোগ উল্লেখ করেন, নেতানিয়াহু অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে করতেও দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন।

উল্লেখ্য, গত চার বছরেরও কম সময়ের মধ্যে সম্প্রতি পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দেন ইসরায়েলিরা। আর এই নির্বাচনের মাধ্যমেই ফের ক্ষমতায় ফিরছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

অবশ্য ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রী এখন দুর্নীতির অভিযোগে বিচারের অধীনে আছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ইসরায়েল: নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ

আপডেট সময় ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২