ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জাজিরায় আবারো পদ্মা নদী থেকে রাসেল’স ভাইপার উদ্ধার।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি রাসেল’স ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেসকিউ টিম এর হাতে তুলে দেয় স্থানীয়রা।

শনিবার (২২ জুন) রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকার পদ্মা নদী থেকে সাপটিকে ধরা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকন কান্দি এলাকার সোহেল মাদবরসহ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় তারা একটি সাপ নদী পার হতে দেখেন। কাছে গিয়ে রাসেলস ভাইপার চিনতে পেরে সাপটিকে লাঠি দিয়ে আহত করে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভেতরে করে এলাকায় নিয়ে আসেন। পরে স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সাপটি ধরে আনা সোহেল মাদবর আমাদের মাতৃভূমিকে বলেন, আমরা পদ্মা নদী পার হয়ে বাড়ি ফেরার পথে সাপটিকে দেখতে পাই। পরে লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করে ধরে নিয়ে আসি।

প্রত্যক্ষদর্শী মুহাম্মদ রাসেল আকন বলেন, জাজিরায় রাসেল’স ভাইপারের বিচরণ বেড়ে গেছে। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। এ বিষধর সাপ থেকে মুক্তি চাই। আমরা চাই এ সাপের উপদ্রব থেকে বাঁচতে সরকার যেন পদক্ষেপ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান জুবায়ের আমাদের মাতৃভূমিকে বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরায় একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল গিয়ে রাত ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

জাজিরায় আবারো পদ্মা নদী থেকে রাসেল’স ভাইপার উদ্ধার।

আপডেট সময় ০৪:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪