ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, অতঃপর যা ঘটল

পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের রেলিং থেকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টাকালে যুবককে আটকিয়েছে কলকাতা পুলিশ।

শনিবার কলকাতা পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে যাওয়া যুবক মানসিক ভারসাম্যহীন। কেন তিনি রেলিং টপকে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, হাওড়া ব্রিজ থেকে যাতে কেউ নদীতে ঝাঁপ দিতে না পারেন, সে জন্য লোহার রেলিংয়ের উপর কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যায়, ব্রিজের ৬ নম্বর স্তম্ভের কাছে এক যুবক আচমকাই কাঁটাতার পেরিয়ে রেলিং ধরে ঝুলতে থাকেন।

এ সময় এক পুলিশকর্মীরা ছুটে এসে ওই যুবককে রেলিংয়ের অন্য দিক থেকে ধরলে হাত ছাড়ানোর জন্য ছটফট করতে থাকেন।

পুলিশ ওই যুবককে রেলিং থেকে তোলার চেষ্টা করে। কিন্তু তাকে রেলিংয়ের অন্য প্রান্তে আনা যায়নি। ততক্ষণে চলে এসে দমকল বাহিনী। বাধ্য হয়ে শক্ত দড়ি দিয়ে তাকে রেলিংয়ের সঙ্গেই বেঁধে ফেলেন দমকলকর্মীরা। এর পর বেশ দীর্ঘ সময় চেষ্টার পর যুবককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, অতঃপর যা ঘটল

আপডেট সময় ১২:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪