সংবাদ শিরোনাম ::
প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গেইলের রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন দেশটির তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ক্রিস গেইল টি-টোয়েন্টিতে ৭৯ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে রেকর্ড ১২৪টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে ৬টি চার আর ৮টি ছক্কা হাঁকান নিকোলাস পুরান। এদিন ৮টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে গেইলের সেই রেকর্ড ভেঙে দেন পুরান। তিনি ৯২ ম্যাচে ১২৮টি ছক্কা হাঁকান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে রেকর্ড ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। তার চেয়ে ১১ ম্যাচ বেশি খেলে মাত্র ৩৯টি ছক্কা হাঁকিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৪ ম্যাচে ১৯৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১৭৩টি ছক্কা হাঁকিয়ে অবসরে নিউজিল্যান্ডের সাবেক তারকা ওপেনার মার্টিন গাপটিল।

মঙ্গলবার সেন্ট লুসিয়ায় নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ রানের মাইলফলক।

এদিন আফগানেদের বিপক্ষে ৫ উইকেটে ২১৮ রান করে দুর্দান্ত বোলিংয়ে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যারিবীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী

গেইলের রেকর্ড ভেঙে দিলেন নিকোলাস পুরান

আপডেট সময় ১১:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪