ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন

বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর অভিযোগে ২ ভুয়া সাংবাদিক আটক

যশোরে সদর উপজেলা নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে দুই সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহ হামদহ এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে শারমিন আরা এবং যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তিকর তথ্য প্রচারের উদ্দেশ্যে এই দুজন অর্থের বিনিময়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে প্রচার শুরু করে। এদের কাছে যশোরে সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের কোনো অনুমতিপত্র ছিল না। তারা একটি গাড়িযোগে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ঘুরে ফেসবুকে লাইভ করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, স্থানীয় সাংবাদিকরাও ঝিনাইদহে এই সাংবাদিক পরিচয়দানকারী শারমিন আরার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছে, তিনি অর্থের বিনিময়ে এ ধরনের কর্মকাণ্ড করে থাকেন এবং তার সহযোগী নিরব এর আগে প্রতারণাসহ একাধিক অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। এই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর অভিযোগে ২ ভুয়া সাংবাদিক আটক

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪