ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু

একমাস ৬ দিন কারাভোগের পর যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছেন। বুধবার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হয়েছে। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন।

এদিকে সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানেও বিএনপি এবং অঙ্গ- সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা টুকুকে অভিনন্দন জানিয়ে সরকার বিরোধী শ্লোগান দেন।

গত ২৯ এপ্রিল তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানো হয়। এর আগে পৃথক তিন মামলায় টুকু বিরুদ্ধে সাড়ে সাত বছর সাজা দেয় আদালত। এছাড়াও দুই শতাধিক মামলা রয়েছে যুবদলের এই সভাপতির বিরুদ্ধে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কারামুক্ত হলেন যুবদল সভাপতি টুকু

আপডেট সময় ০৯:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪