ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন

৫ দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাঁচ দিনের সফরের প্রথম ধাপে চীনের শেনঝেনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৪ জুন শুরু হওয়া তার এই চীন সফর চলবে ৮ জুন পর্যন্ত।

মঙ্গলবার (৪ জুনে) শরিফের বিমান শেনঝেনে অবতরণ করলে বিমানবন্দরে সেখানকার সহকারী মেয়র চীনা লু হুয়াংহাও, পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং, বেইজিংয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমিসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ঞ অভ্যর্থনা জানান।

চীন সফরের এই প্রথম ধাপে শেনঝেনে চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সচিব মাং ফানলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও পারস্পরিক সহায়তা নিয়ে আলোচনা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেনঝেনে দুই দিন অবস্থান করার কথা রয়েছে শরিফের। সেখানে গুয়াংডং প্রদেশ এবং শেনঝেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও সেখানকার হাইটেক সেক্টরের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার।

এছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য পাকিস্তান-চীন বিজনেস কনফারেন্সও উদ্বোধন করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাব শেনঝেনে পা রেখে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) শরিফ লিখেছেন, ‘আধুনিক দিনের চীনের প্রতীক হিসেবে শেনঝেন শহরের স্কাইলাইন এবং উন্নয়ন দেখে আমি অত্যন্ত মুগ্ধ। প্রাদেশিক কর্তৃপক্ষ, ব্যবসায়ী সম্প্রদায় এবং এখানে শিল্পউদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।’

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে চীন সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১

৫ দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪