ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

ভারতের সেরা একাদশ সাজালেন সঞ্জয় মাঞ্জরেকার, বাদ পড়লেন যারা

ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ইতোমধ্যে এ টুর্নামেন্টে অংশ নিতে প্রতিটি দল এখন বিশ্বমঞ্চে। ভারতীয় দলে পৌঁছে গেছে টুর্নামেন্টে। বিশ্বকাপ শুরু করার আগে বাংলাদেশের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দলের জন্য সেরা একাদশ বাছায় করলেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

শুক্রবার ভারতীয় দলের সাবেক ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার একাদশ বেছে নিলেন। খবর: আনন্দবাজারের।

সঞ্জয় মাঞ্জরেকার জানান, বিরাট কোহলির ওপেন করা উচিত। আর একাদশে দুই স্পিনারকে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি উইকেটরক্ষক হিসেবে সঞ্জু স্যামসন নয়, ঋষভ পন্তকে রেখেছেন। আর তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে একাদশের বাইরে রেখেছেন।

সঞ্জয় মাঞ্জরেকার টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে বিরাট কোহলিকে মাঠে নামাতে চান। বিশ্বকাপে রোহিতের সঙ্গে কোহলিকে ওপেন করা উচিত। তিনি বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালকে তার একাদশের বাইরে রাখলেন। এমনকি যুজবেন্দ্র চাহালকেও সুযোগ দেননি। সঞ্জু স্যামসনের পরিবর্তে ঋষভ পন্তকে উইকেটরক্ষক হিসেবে নিয়ে আসেন।

সঞ্জয় মাঞ্জরেকার তিনজন ফাস্ট বোলারকে নিজের দলে জায়গা দিয়েছেন— জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং। আর স্পিনারদের মধ্যে কুলদীপ যাদবের সঙ্গে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়ার পাশাপাশি শিবম দুবেকেও রাখা হয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে। সূর্যকুমার যাদবকে তিন নম্বরে ব্যাট করতে দেখতে চান তিনি।

বিশ্বকাপে সঞ্জয় মাঞ্জরেকারের ভারতের সেরা একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং আর জাসপ্রিত বুমরাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

ভারতের সেরা একাদশ সাজালেন সঞ্জয় মাঞ্জরেকার, বাদ পড়লেন যারা

আপডেট সময় ১২:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪