ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখার কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

কৃষকের গলা কাটা লাশ মাঠে

চুয়াডাঙ্গায় এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়। শনিবার সকালে সদর উপজেলার ভাণ্ডারদহ গ্রামের পীরতলা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা পুলিশে খবর দেন।

নিহত কৃষক রাজাই আলী সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত তেহের আলীর ছেলে। তবে কী কারণে রাজাই আলীকে হত্যা করা হয়েছে তা এখনও অজানা রয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, কৃষক রাজাই আলী এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি। তার দুই ছেলে রানা ও ইখলাছ মালয়েশিয়া প্রবাসী। শনিবার সকালে মাঠের কৃষকরা পুলিশে খবর দিয়ে জানান- সদর উপজেলার জুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পীরতলা মাঠে একজনের গলা কাটা লাশ পড়ে আছে। পরে সকাল ১০টার দিকে পুলিশ সুপার আরএফ ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছান।

সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে রাজাই আলীকে (৫০) হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

কৃষকের গলা কাটা লাশ মাঠে

আপডেট সময় ১২:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪