ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

অসময়ের নদীভাঙ্গনে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ, জিও ব্যাগের দাবিতে মানববন্ধন

বর্ষা শুরু হতেই তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের মহিষখোচায় ভাঙ্গন দেখা দিয়েছে। বসত ভিটা আর ফসলি জমি রক্ষায় জরুরী জিও ব্যাগের বাঁধের দাবিতে মানববন্ধন করেছে নদীপাড়ের মানুষ।

শুক্রবার (৩১ মে) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকায় তিস্তার তীরে শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢেউয়ে পানিতে ভড়ে উঠেছে তিস্তা নদী। বর্ষা শুরু হতেই তিস্তার বাম তীরের মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। অসময়ের ভাঙ্গনে দিশেহারা নদীপাড়ের মানুষ। গত সপ্তাহে ৪/৫ টি বাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ভাঙ্গন ঠেকাতে জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগের বাঁধ দেয়া প্রয়োজন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে কয়েক দফায় যোগাযোগ করেও কোন সুফল না পেয়ে মানববন্ধনের আয়োজন করেন নদীপাড়ের মানুষ।

তিস্তা নদীর তীরে ভাঙ্গন এলাকায় ব্যানার হাতে নদীপাড়ে শত শত নারী পুরুষ ও শিশু মানববন্ধন করেন। তাদের দাবি, স্থায়ী বাঁধ নির্মানে বিলম্ব হলেও জরুরী ভিত্তিতে বাহাদুরপাড়া এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষা করা। অন্যথায় ওই এলাকার ৩/৪ শত পরিবার গৃহহীনসহ হারাবে কয়েক শত হেক্টর জমির ফসল।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক নুরে আলম সেফাউল, স্থানীয় বাসিন্দা মিন্টু মিয়া, আব্দুল্লাহ খান, আফজাল হোসেন, শিরিন আক্তার ও রিপন মিয়া প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

অসময়ের নদীভাঙ্গনে দিশেহারা তিস্তাপাড়ের মানুষ, জিও ব্যাগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪