ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

চল্লিশ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বেলাল শেখকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি ১নং দুরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর হতে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে ইউপি সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চল্লিশ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ১০:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪