ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ভোলায় পুলিশের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছবি তোলায় সাংবাদিককে লাঞ্ছিত

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১০:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ভোলায় পুলিশের গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মধ্য চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ভোলা শহর থেকে গাড়িটি পুলিশ লাইন্সে যাচ্ছিল। মধ্য চরনোয়াবাদ এলাকায় গাড়িটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

খবর পেয়ে সদর থানার ওসি মনির হোসেন মিঞা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় প্রায় ঘন্টাব্যাপী ভোলা-ভেদুরিয়া সড়কে যানজটের সৃষ্টি হয়। গাড়িটি সদর থানা ওসির অফিসিয়াল গাড়ি।

এদিকে ঘটনার পর স্থানীয় এক গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়িটির ছবি তুলতে গেলে উপস্থিত এক পুলিশ কনস্টেবল ওই গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে তুইতোকারি ভাষায় গালমন্দ করেন।

লাঞ্ছনার শিকার গণমাধ্যমকর্মী তানজিল আহমেদ হোসেন জাতীয় একটি দৈনিক পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি। তিনি জানান, পুলিশের দুর্ঘটনা কবলিত গাড়িটির ছবি তুলতে গেলে পুলিশের এক কনস্টেবল তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনি নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয় দিলে দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক মোহেব উল্লাহ তার সঙ্গে তুইতোকারি করে ভাষা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় সদর থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন। তার সামনেই তানজিলকে লাঞ্ছিত করা হয়।

পুরো বিষয়টির সম্পর্কে জানতে সদর থানার ওসি মনির হোসেন মিঞাকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এরপর তাকে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ভোলায় পুলিশের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছবি তোলায় সাংবাদিককে লাঞ্ছিত

আপডেট সময় ১০:১৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪