ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

প্রশিক্ষণ নিতে চিনে গেছেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের নেত্রী রোকসানা পারভীন রুবা

বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সাথে প্রশিক্ষণ নিতে বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবা চীন গেছেন।
গত ২৫ মে ঢাকা থেকে দুপুর ১২টার ফ্লাইটে তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রমিক লীগ নেত্রী রুবা সেখানে চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত কুনমিং প্রদেশ, হ্যাংজু, ঝেজিয়াং প্রদেশে স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া, তিনি বেইজিং আন্তর্জাতিক বিভাগের নেতাদের সাথে বৈঠক, বেইজিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শন শেষে বেইজিং থেকে রওনা হয়ে কুনমিং পৌছাবেন। কুনমিং থেকে আগামী ৬ জুন বাংলাদেশে ফিরবেন। প্রশিক্ষণ সফরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা শ্রমিক লীগের আরো ৫ জন সদস্য অংশগ্রহণ করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১৪ এপ্রিল এক চিঠিতে চীনের কমিউনিস্ট পার্টির কাছে ৫০ সদস্যের একটি তালিকা পাঠিয়েছেন। এতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, মহিলা শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা রয়েছেন।
উল্লেখ্য, রোকসানা পারভীন রুবা প্রখ্যাত শ্রমিক লীগ নেতা মরহুম আলহাজ¦ রহমত উল্ল্যা চৌধুরীর সুযোগ্য কন্যা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক ও রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

প্রশিক্ষণ নিতে চিনে গেছেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের নেত্রী রোকসানা পারভীন রুবা

আপডেট সময় ০৯:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪