ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর যা বললেন সাকিব

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচেও ৬ রানের ব্যবধানে হেরেছে তারা। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারকে হতাশার বলছেন সাকিব আল হাসান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’

টপ অর্ডারের ব্যর্থতার বিষয়ে সাকিব বলেন, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই।’ এরপর সিরিজ হার নিয়ে সাকিব বলেন, ‘হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।’

তিনি বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’

যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া হয়েছে কিনা এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হলো। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর যা বললেন সাকিব

আপডেট সময় ১০:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪