ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট মোহাম্মদপুরে অস্ত্রের মুখে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর ফোন ছিনতাই শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম রেজওয়ানুল-জোহরার বিশেষ টোকেনেই বৈধ হয় বিএমইটির সব অবৈধ অপকর্ম জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে

ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে

ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে স্থানীয় পুলিশ সময় সংবাদকে নিশ্চিত করেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে কলকাতা পুলিশ।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন আনার। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম কলকাতা-২৪ জানিয়েছে, আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে তিনি নয়াদিল্লি চলে গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৩ মে নিউটাউনের একটি বাড়িতে যান এমপি আনার। সেই বাড়িতেই খুন করা হয় তাকে।

পুলিশের বরাতে কলকাতা-২৪ জানিয়েছে, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের। ভাড়া নেওয়া বাড়িতে খুন করা হয়েছে এমপি আনারকে। খুনের দিন এই বাড়িতে নাকি নারীসহ একাধিক মানুষ ছিলেন। কিন্তু এমপির রহস্যজনক মৃত্যুর পর সবাই ভারত থেকে পালিয়ে গেছেন।

মো. আনোয়ারুল আজিম আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

ঝিনাইদহ-৪ আসন থেকে তিনবার (২০১৪, ২০১৮ ও ২০২৪) নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং এক সময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবনে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে তার নেতৃত্বাধীন দল কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে পা রাখেন। স্থানীয় পৌর নির্বাচনে কাউন্সিলর নির্বাচন দিয়ে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এর আগে বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নির্বাচনগুলোতেও তিনি জয়ের ব্যবধান দিয়ে একই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনও তাকে পুলিশি প্রটোকল ব্যবহার করতে দেখা যায়নি। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে দিন অথবা রাতে যখন প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনও গ্রামে পৌঁছে যেতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী

ভাড়া ফ্ল্যাটে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে

আপডেট সময় ১২:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪