ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

নিহত ১৬ পেরুতে বাস উল্টে

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পাহাড়ী অঞ্চলে বাস উল্টে কমপক্ষে ১৬ যাত্রী প্রাণ হারিয়েছেন। দেশটির পাহাড়ী আয়াকুচো অঞ্চলে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মঙ্গলবার বাসটি ৪০ জন যাত্রী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাওয়ার পথে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই ১৬ যাত্রী নিহত হন। খবর গাল্ফ নিউজ।

দুর্ঘটনায় নিহতদের ১৩ জনের মরদেহ এরইমধ্যে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা। এছাড়া বাকি তিন জনের মরদেহ উদ্ধারের কর্মতৎপরতা অব্যাহত রয়েছে। বৈরি আবহাওয়ার ফলে বাকিদের মরদেহ উদ্ধারে সময় লাগছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পেরুতে এসব পাহাড়ী অঞ্চলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিহত ১৬ পেরুতে বাস উল্টে

আপডেট সময় ১২:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪