ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

৭ দিন কলকাতায় মদ বিক্রি বন্ধ থাকবে

ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধির নির্দেশনা অনুযায়ী ৭ দিন মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতায়। মে মাসের তৃতীয় সপ্তাহ ও জুনের প্রথম সপ্তাহ মিলিয়ে মোট সাত দিন মদ বেচাকেনা বন্ধ থাকবে।

চতুর্থ ধাপের নির্বাচন শেষ হয়েছে। বাকি আরও তিন ধাপ। নির্বাচনের আরচণবিধি অনুযায়ী যেসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রগুলোও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকে।

তবে কলকাতায় একটানা সাত দিন মদ বিক্রি বন্ধ থাকবে না। আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও মহানগরীতে মদের দোকান বন্ধ থাকবে। আগামী ১ জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ বিক্রি বন্ধ থাকবে। আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনার ক্ষেত্রেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে না কলকাতায়।

আগামী শনিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। রোববার (১৯ মে) সারাদিন মদ মিলবে না। সোমবার (২০ মে) যতক্ষণ ভোটগ্রহণ হবে, ততক্ষণ মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতায়।

এছাড়া বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা থেকে কলকাতায় মদ মিলবে না। শুক্রবার (৩১ মে) মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ১ জুন সন্ধ্যা পর্যন্ত মদ মিলবে না। যতক্ষণ ভোট চলবে, ততক্ষণ মদ কিনতে পারবেন না কলকাতাবাসী। আর মঙ্গলবার (৪ জুন) পুরো ‘ড্রাই ডে’ থাকবে। সেদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতার মানুষকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

৭ দিন কলকাতায় মদ বিক্রি বন্ধ থাকবে

আপডেট সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪