ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা,ইসরাইল

রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা, শরণার্থী শিবিরে ইসরাইলি ট্যাংক
রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শনিবার চালানো এ হামলায় হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

এএফপির সাংবাদিক, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরাইলি হামলার কথা জানিয়েছেন।

গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা রাফায় প্রচণ্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এএফপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এ ছাড়া উত্তর গাজায় হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করছিলেন। তারা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন।

এদিকে শনিবার রাতভর বোমা হামলার পর রোববার ভোরে জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও ট্যাংক পাঠিয়েছে ইসরাইল।

শনিবার সন্ধ্যায় ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে তাদের সামরিক সক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করায় বাধা দিচ্ছে সেনারা।

গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় শিবির জাবালিয়া। সেখানে ১ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়েছেন। তাদের অধিকাংশই ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় তাদের ইসরাইলের শহর ও গ্রাম থেকে বিতাড়িত হয়েছিলেন।

একটি সংবাদ সম্মেলনে ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, গত সপ্তাহগুলোতে আমরা জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা শনাক্ত করেছি। সেই প্রচেষ্টাকে নির্মূলে সেখানে কাজ করছি আমরা।

গাজা শহরের জেইতুন জেলায় অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী প্রায় ৩০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও জানান হাগারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাফাসহ গাজার বিভিন্ন অংশে হামলা,ইসরাইল

আপডেট সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪