ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ইসরাইল আমেরিকার পর ভারতই শত্রু দেশে হামলা চালাতে পারে: অমিত শাহ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ বছর বয়সে অবসর নেবেন এবং পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হবেন ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তার মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই অমিত শাহ সাফ জানিয়ে দেন মোদি ‘তার মেয়াদ শেষ করবেন’। সেই সঙ্গে বিরোধীদের উদ্দেশে দাবি করে বলেন, আমেরিকা-ইসরাইলের পর ভারতই একমাত্র শত্রুদেশে ঢুকে হামলা চালাতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দারাবাদ বিজেপি দলীয় কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ বলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং ইন্ডিয়ান জোটকে বলতে চাই, নরেন্দ্র মোদির ৭৫ বছর বয়সে অবসর নেবেন ভেবে খুশি হওয়ার কোনো কারণ নেই। বিজেপির সংবিধানে এমন কোনো কথা উল্লেখ নেই৷ মোদি নিজে তার মেয়াদ পূর্ণ করবেন। মোদি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন। বিজেপির মধ্যে কোনো বিভ্রান্তি নেই। তাই বিরোধীরা এমন ধরনের মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।

অমিত শাহ আরও বলেন, নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন, তিনি দরিদ্রদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। বর্তমানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ইসরাইল আমেরিকার পর ভারতই শত্রু দেশে হামলা চালাতে পারে: অমিত শাহ

আপডেট সময় ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪