সংবাদ শিরোনাম ::
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০ বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার মাদক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

ক্রিকেটকে বিদায় জানালেন,অ্যান্ডার্সন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের তারকা পেস বোলার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন ইংলিশ এই কিংবদন্তি।t

আগামী ১০ জুলাই লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ শেষেই ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন অ্যান্ডারসন।

আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দিয়ে অ্যান্ডারসন লেখেন, শুধু এটুকু বলে রাখি, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।

২০০২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেমস অ্যান্ডারসনের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

দেশের হয়ে ১৮৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৭০০ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। আর ১৯৪টি ওয়ানডে ম্যাচে শিকার করেন ২৬৯ উইকেট। টি-টোয়েন্টির ১৯ ম্যাচে শিকার করেন ১৮ উইকেট।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৯৮৭ উইকেট শিকার করেন অ্যান্ডারসন।

৪১ বছর বয়সী এই তারকা পেসার অবসরের ঘোষণা দিয়ে লেখেন, সবাইকে একটি বিশেষ কথা জানাচ্ছি। আগামী গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্ট হবে আমার ক্রিকেটজীবনের শেষ টেস্ট ম্যাচ। ২২ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এক অসাধারণ অভিজ্ঞতা। ছোট থেকেই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মুহূর্তগুলোর অভাব ভীষণ অনুভব করব। কিন্তু সরে দাঁড়ানোর এটাই সেরা সময় বলে মনে করছি। অন্যদের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া উচিত। যে সুযোগ আমি পেয়েছি। এই সিদ্ধান্তের জন্য আমার কোনও আক্ষেপ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

ক্রিকেটকে বিদায় জানালেন,অ্যান্ডার্সন

আপডেট সময় ০৮:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪