ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী

নতুন রণক্ষেত্র খারকিভ, ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান শুরু

রাশিয়া এবার নতুন রণক্ষেত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে বেছে নিয়েছে। রুশ সশস্ত্র বাহিনী খারকিভে সাঁজোয়া বহরের সহায়তায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার আকস্মিক এ অভিযান শুরু করে রাশিয়া। এর আগেও রাশিয়া ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে অভিযান চালিয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও খারকিভে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলেও অভিযান চালানো শুরু করল আবারও। এরই মধ্যে রুশ বাহিনী খারকিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়েও গেছে।

গতকাল সন্ধ্যায় যুদ্ধক্ষেত্রের নিয়মিত আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছে যে, রাশিয়া সুমি ও চেরনিহিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খারকিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল। রুশসেনারা ভোর ৫টার দিকে সাঁজোয়া বহর নিয়ে হামলা শুরু করেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খারকিভে রুশ বাহিনীকে মোকাবিলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। তারা আরও জানিয়েছে, রুশ বাহিনী খারকিভের সীমান্তবর্তী শহর ভভচানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালিয়েছে। অবশ্য ইউক্রেন মাসখানেক আগেই এ অঞ্চলে রাশিয়া সেনা সমাবেশ করছে বলে জানিয়েছিল।

এদিকে এই আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রাশিয়া এদিকে পাল্টা আক্রমণাত্মকের একটি নতুন ঢেউ শুরু করেছে। বর্তমানে সেখানে ভয়ংকর যুদ্ধ চলছে।’

জেলেনস্কি বলেন, তার শীর্ষ কমান্ডার ওলেকজান্দার সিরস্কি তাকে রিপোর্ট করেছেন যে, রাশিয়ার সঙ্গে ১৬০০ কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে তীব্র লড়াই চলছে।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছর পেরিয়ে গেলেও রাশিয়া এখনো পূর্ণ শক্তি ধরে রেখেছে। বিপরীতে ইউক্রেন জনশক্তি গোলা ও আকাশ প্রতিরক্ষার মজুতের ঘাটতির মুখে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

নতুন রণক্ষেত্র খারকিভ, ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান শুরু

আপডেট সময় ০২:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪