ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত, ইসরাইলি হামলায়

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরাইলি দখলদার (বাহিনী) গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর ছয়টি গণহত্যা চালিয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন শহিদ এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭৮ হাজার ৫৭২ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা

গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত, ইসরাইলি হামলায়

আপডেট সময় ০১:৩১:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪