ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মাছভর্তি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাজীব মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রমজান আলী (৪০) ও পরিচয় (৩৫) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় মাছ ব্যবসায়ী রাজীব মিয়াকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা কাউসার আহমেদ জানান, তারা ঢাকার যাত্রাবাড়ী থেকে সকালে মাছ কিনে আব্দুল্লাহপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাজীব মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসার আরও জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মালকানগর এলাকায়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে একজন মারা গেছেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২