ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

রোগী ধর্ষণের অভিযোগে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হতে জালাল আহম্মদ রাকিব নামের এক পরিচ্ছন্ন কর্মীকে হাতে গ্রেফতার করেছে র‌্যাব ৭

গত ২২ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখ জনৈক অসুস্থ নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে ডাক্তার দেখাতে আসেন। উক্ত বিভাগে কর্মরত পরিচ্ছন্ন কর্মী মোঃ জালাল আহম্মদ রাকিব (৩২) ভুক্তভোগী নারী রোগীকে দেখে বিশেষ কৌশলে ডাক্তারের সিরিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বর্হিবিভাগের একটি পরিত্যক্ত রুমে অপেক্ষা করতে বলে। পরবর্তীতে সুযোগ নিয়ে পরিচ্ছন্ন কর্মী রাকিব ভুক্তভোগী নারী রোগীকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক রাবিককে হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন।

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭(৯)১৫, জিআর নং-২৬০/১৫, নারী ও শিশু মামলা নং- ৬৮১/১৮, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)। মামলা রুজু হওয়ার পর গ্রেফতারকৃত আসামি রাবিক বিচার প্রক্রিয়া চলাকালে কিছুদিন জেল খেটে জামিনে মুক্তি পেয়ে ছদ্দবেশে আত্মগোপনে চলে যায়। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামি মোঃ জালাল আহম্মদ রাকিব’কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন এবং আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জালাল আহম্মদ রাকিব’ চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে নৌকা যোগে নদীপথে কুতুবদিয়ায় পালানোর উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ জালাল আহম্মদ রাকিব (৪১), পিতা-সুলতান আহম্মদ, সাং-চাতুরী, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রামের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

রোগী ধর্ষণের অভিযোগে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হতে জালাল আহম্মদ রাকিব নামের এক পরিচ্ছন্ন কর্মীকে হাতে গ্রেফতার করেছে র‌্যাব ৭

আপডেট সময় ০৭:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪