ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের বিজয়ে প্রশংসা এরদোগানের

তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। নির্বাচনের পর আজ সোমবার রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবারের স্থানীয় নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন। এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি।

সমর্থকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘কোনো বাধার সম্মুখীন না হয়েই জাতি ব্যালটে নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় বিজয়। ‘

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত পরিপক্বতার সঙ্গে ৩১ মার্চের নির্বাচন শেষ করেছি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। ‘

তবে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা তুরস্কের পূর্ব ও দক্ষিণ-পূর্বে বসবাসরত নাগরিকদের ওপর চাপ ও অপমান করার কাজে জড়িত ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

এরদোগান আরও বলেন, ‘আমাদের নাগরিকদের সাধারণ জ্ঞানের জন্য ধন্যবাদ। তুরস্কের গণতন্ত্র আবার তার পরিপক্বতা প্রমাণ করেছে। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের বিজয়ে প্রশংসা এরদোগানের

আপডেট সময় ০৪:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪