ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পাকিস্তানে ফের বাড়ল তেলের দাম

পেট্রোলের দাম লিটারপ্রতি ৯.৬৬ টাকা বাড়িয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। আজ সোমবার থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হবে। পাকিস্তানের ফেডারেল সরকারের এ সিদ্ধান্ত আগামী ১৫ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

মূল্যবৃদ্ধির পর পাকিস্তানে পেট্রোলের দাম ২৮৯.৪১ টাকায় পৌঁছেছে।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ওগ্রা) সুপারিশ অনুযায়ী পেট্রোলের দাম বাড়ানো হয়েছে।

কম্প্রেশড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) বিকল্প হিসেবে পেট্রোল প্রধানত মোটরবাইক এবং গাড়িতে ব্যবহৃত হয়। বিশেষ করে পাঞ্জাবপ্রদেশে সিএনজি খুচরা আউটলেটে দেশীয় গ্যাস পাওয়া যায় না।

তবে হাইস্পিড ডিজেলের (এইচএসডি) শুল্ক ৩.৩২ টাকা কমানোর সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান সরকার। দাম কমার পর দেশটিতে হাইস্পিড ডিজেল ২৮২.২৪ টাকায় পাওয়া যাচ্ছে।

এইচএসডি প্রাথমিকভাবে কৃষি ও পরিবহণ খাতে ব্যবহৃত হয়। এর মূল্য হ্রাস কিছুটা হলেও পাকিস্তানে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করতে পারে।

এর আগে গত কয়েক বছরে বেশ কয়েকবার তেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পাকিস্তানে ফের বাড়ল তেলের দাম

আপডেট সময় ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪