ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

তুরস্কে স্থানীয় নির্বাচনে ভোট শুরু, এরদোগানের জনপ্রিয়তার পরীক্ষা

তুরস্কে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়েছে। অন্যান্য ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। তুরস্কের স্থানীয় সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।

আজকের ভোটের প্রাথমিক ফল রাত ১০টয় প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

তুরস্কের এবারের স্থানীয় নির্বাচন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। এমনকি প্রেসিডেন্ট এরদোগানের জনপ্রিয়তার পরিমাপও করা যাবে এবারের নির্বাচনের মাধ্যমে।

তুরস্কের প্রেসিডেন্ট এবারের নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর আগে বিরোধীদের কাছে হেরে যাওয়া গুরুত্বপূর্ণ শহরাঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন। ২০১৯ সালের নির্বাচনে ইস্তানবুল এবং রাজধানী আঙ্কারায় বিরোধীদের কাছে হেরে গিয়েছিল তার দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি(একেপি)।

প্রধান শহরগুলোতে নির্বাচনে জয়লাভ করা বিরোধীদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তুরস্কের ওজিগিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইভরেন বাল্টা। বিদেশি তহবিলে প্রবেশাধিকার, অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এই শহরগুলোর গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

তুরস্কে স্থানীয় নির্বাচনে ভোট শুরু, এরদোগানের জনপ্রিয়তার পরীক্ষা

আপডেট সময় ০৩:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪