ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

অসহায় প্রতিবন্ধীর বসতবাড়ি গুঁড়িয়ে দিল প্রভাবশালী প্রতিবেশী

গাজীপুরের শ্রীপুরে ষাটোর্ধ্ব এক প্রতিবন্ধী বৃদ্ধ ও তার স্ত্রীকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রভাবশালী প্রতিবেশী।

শনিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রতিবন্ধী লাল মিয়া বাঁশবাড়ি গ্রামের মৃত রহমান আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। অভিযুক্ত প্রভাবশালী সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

প্রতিবন্ধী লাল মিয়ার স্ত্রী রাহেলা বেগম বলেন, সকালবেলা সিরাজুল তার লোকজন নিয়ে এসে আমার স্বামীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে বাড়ির বাইরে ফেলে রেখে আমাদের বসতবাড়ি ভাঙচুর শুরু করে। এর পর আমি তাদের হাতে-পায়ে ধরে বসতবাড়ি না ভাঙার জন্য অনুরোধ করি। কিন্তু ওরা থামেনি। আমি মানুষের বাড়িতে কাজ করে বসতবাড়ির এই মাথা গোঁজার ঠাঁইটুকু কিনেছি।

কিন্তু ওরা আজ আমাকে রাস্তায় বসিয়ে দিল। আমি অসুস্থ স্বামীকে নিয়ে কোথায় থাকব কী করব। সিরাজুল প্রভাবশালী, তাই আজ আমাদের রাস্তায় বসিয়ে দিল, আমি এর বিচার চাই।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আকবর আলী খান যুগান্তরকে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য ও লোক মারফত ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উভয়পক্ষ ওই ভিটেমাটির জমির মালিকানা দাবি করছে বলে জানা গেছে। আমরা কাগজপত্র পর্যালোচনা করে এর সুরাহা করব। এ ছাড়া সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারকে বসতবাড়ি তৈরির জন্য সহায়তা প্রদান করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অসহায় প্রতিবন্ধীর বসতবাড়ি গুঁড়িয়ে দিল প্রভাবশালী প্রতিবেশী

আপডেট সময় ০১:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪