কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
রবিবার (১৭ মার্চ) বিকেলে বিদ্যালয় সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে নব মনোনীত সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারা। ওই বিদ্যালয়ের সভাপতি দন্ডপ্রাপ্ত হওয়ায় ওই কমিটির মেয়াদ পর্যন্ত অবশিষ্ট সময়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি মনোনীত করে কুমিল্লা শিক্ষা বোর্ড। রবিবার বিকেলে প্রথম সভার মধ্য দিয়ে বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন ১৩নং জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আবদুল আউয়াল খান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুস ছালাম সওদাগর, কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন কুমার পাল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহেন শাহ মিঞা, ইঞ্জি. শামীম, অভিভাবক সদস্য আলমগীর হোসেন মেম্বার, পংকির আলম, বরুণ সাহা, সাখাওয়াত হোসেন সেলিম, শিক্ষক প্রতিনিধি সালেহ আহম্মদ, শাহ জালাল ও রেখা রাণী দেব।
রিপোর্টার সাবের আব্দুল্লাহ 























