ঢাকার ধামরাইয়ে এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের আওতায় ভূমি জরিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ধামরাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ জনবান্ধব ডিজিটাল জরিপ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ খলিলুর রহমানক। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ইডিএল এমএস এর প্রকল্প পরিচাল জহুরুল হক,ঢাকা জোনাল স্যাটেলমেন্ট অফিসার মিজানুর রহমান,ভূমি মন্ত্রনাল য়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সহ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুচি রানী সাহা, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন প্রমুখ কর্মশালায় ভূমি জরিপ বিষয়ে কি কি করনীয় এবং ভূমি জরিপের বিভিন্ন দিক সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার:- সাইদ আল মামুন 























