ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

ভোলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম: দুই আসামি গ্রেফতার

ভোলায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ওই নারীর নাম সালমা বেগম (৩৫)। এ ঘটনায় লিটন ও সাগর মাল নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা গুপ্ত মুন্সি ৮ নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।

আহত সালমার স্বামী অলিউল্লাহ জানায়, অলিউল্লাহ পেশায় অটো রিক্সা চালক। ১৩ বছর বিয়ে হলেও তাদের ঘরে কোন সন্তান না হওয়ায় স্বজনদের বঞ্চনা আর কটু কথার শিকার হন এই দম্পতি।
ভোলা সদর উপজেলার গুপ্ত মুন্সি এলাকার মৃত জয়নাল আবদিনের ছেলে অলিউল্লাহ। আপন ভাই লিটন এর সাথে দীর্ঘদিন যাবত অলিউল্লাহর পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ চলছিলো। নিঃসন্তানি হওয়ায় অলিউল্লাহ ও তার স্ত্রী সালমা বেগমকে বাড়ি থেকে উৎখাত করতে বিভিন্ন সময় মারধর করতো লিটন ও তার পরিবার। এ নিয়ে একাধিকবার এলাকায় শালীস বিচার হলেও কারো কথাই তোয়াক্কা করেনা লিটন।
অলিউল্লাহ আরো জানায়, ভোলার সদর থানার সোর্স (দালাল) হিসেবে পরিচিত বাড়ির পার্শ্ববর্তী তোফায়েল অলিউল্লার স্ত্রী সালমা বেগমকে একাধিকবার কু-প্রস্তাব দেয়। এতে সালমা রাজি না হয়ে তোফায়েলের স্ত্রীর কাছে ঘটনা জানিয়ে দিলে তোফায়েল এর সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তোফায়েল অলিউল্লাহর বড় ভাই লিটনের সাথে জোট বাধে। অলিউল্লাহ ও তার স্ত্রীকে বাড়ি থেকে বিতাড়িত করতে তোফায়েল ও লিটন ষড়যন্ত্রের জাল বিস্তার করে। তোফায়েল এর ইন্দনে শুক্রবার দুপুরে জমি বিরোধকে কেন্দ্র করে অলিউল্লাহর স্ত্রীকে বাসায় একা পেয়ে লিটন (৫৫) লিটনের জামাতা শাহীন মাল (৩২) মো: সাগর মাল (২৮) নাইম (১৮) ও পারুল বেগম (৪৫) দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে অলিউল্লাহর স্ত্রী সালমা বেগমকে মাথায় কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক যখন করে। আহত সালমা মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা অলিউল্লাহর বসত ঘর ভাঙচুর করে ঘরের আসবাবপত্র নিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা সালমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
পুনরায় বিকালে লিটন ও তার জামাতা শাহীন সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোলা সদর হাসপাতালে অলিউল্লাহ ও তার স্ত্রী সালমার উপর হামলা করতে আসলে হাসপাতালের আশপাশে থাকা লোকজন তাদেরকে আটক করে। বিষয়টি ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামানকে অবগত করা হলে তার নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে ভোলা সদর থানা পুলিশ এসে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। পরে আহত সালমার স্বামী অলিউল্লাহ বাদী হয়ে রাতে ভোলা সদর মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় লিটন ও সাগর মাল নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানা ওসি মনির হোসেন মিয়া জানান, জমি নিয়ে বিরোধে এক নারীকে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় আমরা দুজনকে গ্রেফতার করেছি, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

ভোলায় জমি বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে জখম: দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪