ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

২৪শে ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর মহানগরীতে বিএনপির হরতাল

রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগর‌‌বাসীকে আহ্বান জানিয়েছে।শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্যসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

নেতারা বলেন,ক্ষমতাসীন সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার মুক্তি, তারেক রহমান সহ দেশের সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই হরতাল আহ্বান করেন। গণমাধ্যম কর্মীর নিকট প্রেস নোটিশে বলা হয়,হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছে যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন ও সদস্যসচিব রবিউল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর নাশকতার মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলকর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বিজ্ঞ আদালত।এর আগে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন সহ আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

২৪শে ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর মহানগরীতে বিএনপির হরতাল

আপডেট সময় ০৮:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩