ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

১৫ বছরে কুমিল্লায় সর্বোচ্চ উন্নয়ন করতে সক্ষম হয়েছি- এমপি বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন,
বিগত ১৫ বছরে আমি কুমিল্লায় সর্বোচ্চ উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
সকল মানুষ আজ উপলব্ধি করছে, প্রাইমারি স্কুল থেকে কলেজ, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট তাদের সকল উন্নয়ন কাজ দাবি না করলেও আমি নিজ দায়িত্ববোধ থেকে করে দিয়েছি।আমার নির্বাচনী এলাকায় একটা স্কুল নেই, যেখানে কাজ করিনি। আমার নির্বাচনী এলাকার যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে; একটা স্কুল, কলেজ মাদ্রাসা নেই যেখানে আমার কাজ হয়নি।

একটা মসজিদ নাই যেখানে আমি টাকা দেই নাই—একবার, দুইবার, তিনবার। আমি নিজেও চিন্তা করি কীভাবে সম্ভব, এত কাজ করা, কীভাবে? একভাবেই শুধু সম্ভব, আমি আপনাদেরকে ভালোবাসি। সেই সকাল থেকে আরম্ভ হয় আমার কাজ। রাত্র ৮টা, ৯টা, ১০টা পর্যন্ত আমি মানুষের কাজ করি। আমি গণমানুষের নেতা,গণমানুষের জন্য কাজ করি। আমি বঙ্গবন্ধুর সোনার ছেলে হতে পেরিছি কিনা জানি না, কুমিল্লার মানুষ আমাকে সোনার ছেলে বলে। এ নির্বাচনে যেখানেই বের হয়েছি সেখানেই সাধারণ মানুষ আমার সাথে সম্পৃক্ত হয়েছে। গণসংযোগ নৌকার গণ জোয়ারে পরিনত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) গণসংযোগকালে ও উঠান বৈঠকে দেওয়া বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা সদর উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকায় মানুষের সাথে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কুমিল্লা -৬ আসনের নৌকা মার্কার প্রার্থী এমপি বাহার।

শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর, আমতলী, পাচথুবী ইউনিয়নের বামইল সহ বিভিন্ন স্থানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার গণসংযোগ করেন। বিকেলে আমড়াতলী ইউনিয়নের উত্তর রসুলপুর ও বানাশুয়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি বাহার। সন্ধ্যায় নগরীর ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার, ১৫ নং ওয়ার্ডের চকবাজার বাস স্ট্যান্ড এলাকায় জনসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

এসময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ঔষধ প্রশাসনের সাবেক ডিজি জেনারেল মোস্তাফিজুর রহমান, বাখরাবাদের সাবেক ডিজিএ ইন্জিনিয়ার আবুল বাসার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ নূরুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ সহ মহানগর, উপজেলা ও স্থানীয় অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

১৫ বছরে কুমিল্লায় সর্বোচ্চ উন্নয়ন করতে সক্ষম হয়েছি- এমপি বাহার

আপডেট সময় ০৭:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩