বঙ্গবন্ধুর কথা আমার সারা জীবন মনে থাকবে কারণ বঙ্গবন্ধুর কাছে আমি কৃতজ্ঞ রিনি তিনি আমাকে স্নেহ দিয়ে আদর দিয়ে আমাকে তোফায়েল তৈরি করেছেন। তোফায়েল আহমেদ
আজ শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার ৮ নং আলীনগর ইউনিয়নের চৌমুহনী এক নির্বাচনীয় পদসভায় তিনি এ কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশে একটি অপশক্তি আছে তার নাম হলো বিএনপি ওরা নির্বাচন করে না,ওরা নির্বাচনকে বানচাল করতে চায়। কিন্তু ওদের সেই ক্ষমতা নেই, ওরা ট্রেনে আগুন দেয়,ওরা ট্রেনে মানুষ হত্যা করে,ওরা রাস্তাঘাটে সন্ত্রাস করে এই দলটার থেকে আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন।
এটা একটা রাজনৈতিক দল না আপনারাই বলেন রাজনৈতিক দল যদি মানুষ মারে মানুষকে হত্যা করে এই রাজনীতিক দল, এরা রাজনৈতিক দল থাকতে পারে? এরা অগ্নিসংযোগ করে সেই দিনও একটি ট্রেনে চারজনকে অগ্নি সংযোগ করে হত্যা করেছে এক মা ও তার শিশু সন্তান ছিল।
আসছে ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউনিয়নবাসী সহ ভোলা সদর উপজেলা বাসীর কাছে উনি আহ্বান জানিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মইনুল হোসেন বিপ্লব,সদর উপজেলা তোদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ৮ নং আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব বশির আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মনসুর আলম নাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম জমাদার,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেন্টু মেলেটারী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবু সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোঃ হাসান লিটন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হিমেল, সহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ নেতাকর্মীরা।
সাদমান আলম সায়েম স্টাফ রিপোর্টার। 






















