ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ

কুমিল্লা-৭ আসন নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারিতে আহত ১৬

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রচার চলাকালে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নৌকা সমর্থকদের ৯ জন এবং ঈগল সমর্থকদের সাতজন আহত হওয়ার অভিযোগ এনে থানায় পাল্টাপাল্টি ৫টি অভিযোগ করেছেন দুই গ্রুপের কর্মীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে চান্দিনা পৌরসভার ২নং ও ৩নং ওয়ার্ডে ২টি এবং বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে পৃথক ৩টি ঘটনা ঘটে।

এসব ঘটনায় নৌকা সমর্থিত আহতরা হলেন সুমন মিয়া, শাহজাহান, বিল্লাল হোসেন, রাসেল রানা, মো. সোহাগ, মো. জামাল, মো. রনি, সুমন ও কামাল। ঈগল সমর্থিত আহতরা হলেন আব্দুল মবিন, সালেহ মাহমুদ ভুঁইয়া, রোমেল, জয় দত্ত, মোখলেছুর রহমান, রফিক ও জহির।

নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের প্রধান নির্বাচনী সমন্বয়ক মো. মফিজুল ইসলাম জানান, আমাদের নেতাকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক উপহার দেওয়ার পর থেকেই মুনতাকিম আশরাফ টিটু তার সমর্থকরা ধর্মীয় উসকানিমূলক কথা বলে আমাদের নৌকার বিরোধিতা করে আসছে। শুক্রবার সন্ধ্যায় আমরা পৌরসভার ৮নং ওয়ার্ড চান্দিয়ারা গ্রামে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সাথে নৌকা প্রতীকের উঠান বৈঠক করছিলাম। এসময় আমাদের কাছে সংবাদ আসে ৩নং ওয়ার্ডে আমাদের নির্বাচনী অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা করে টিটু সমর্থিত নেতাকর্মীরা। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ২নং ওয়ার্ড হারং উচ্চ বিদ্যালয়ের সামনে বর্তমান মেয়রের ছেলেরা আবারও হামলা করে এবং সেখানে উপস্থিত নৌকার লোকজনকে মারধর করে। এ ছাড়াও বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরে আমাদের লোকজনকে মারধর করে অন্তত ৯ জন আহত হয়। এ ঘটনায় আহতরা থানায় পৃথক দুটি অভিযোগ করেছেন।

এদিকে, ঘটনার পরপর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে ঈগল প্রতীকের প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু নৌকা সমর্থিত প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের লোকজন তার নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ৯-১০ জন আহত হয়। আমার এক কর্মীর গাড়ি ভাঙচুর করে। এসব ঘটনায় থানায় পৃথকটি তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা থানার ওসি আহাম্মদ সঞ্জুর মোরসেদ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর

কুমিল্লা-৭ আসন নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারিতে আহত ১৬

আপডেট সময় ০৬:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩