দীর্ঘ প্রতিক্ষার পর মাধবপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় মাধবপুর কুটুমবাড়ি হোটেল কনফারেন্স হলরুমে সম্মেলনের মধ্য দিয়ে এক ঝাঁক অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার তরুণ উদীয়মান মেধাবী সংবাদ কর্মীদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট “মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’র” পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২৮-১২-২০১৫ ইংরেজি তারিখে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল ।
নতুন সভাপতি নির্বাচিত হন দৈনিক আলোর জগত পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আজকালের সংবাদ পত্রিকার মাধবপুর প্রতিনিধি এম এ কাদের, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি মুজাহিদ মসি, সহ-সভাপতি নির্বাচিত হন রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক স্বাধীন নিউজ ও আনন্দবাজার পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি শ্রীবাস সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন আমাদের মাতৃভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি নাহিদা আক্তার পপি, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দৈনিক এই বাংলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি নারায়ন সরকার নয়ন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল সহ বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ।
নাহিদা আক্তার পপি,বিশেষ প্রতিনিধি 






















