ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৫ জুয়ারী আটক।

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়ারীকে আটক করা হয়েছে।

পুলিশ সুত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকায় অভিযান পরিচালনা করে সুলেমান মিয়া চেয়ারম্যানের চায়ের দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে জুয়া মামলায় আটক করে।

ধৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রমজান মিয়ার ছেলে শাহিনুর মিয়া, একই উপজেলার মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া, মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক, মৃত নুর হোসেনের ছেলে আবু তাহের ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানিক দল অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৫ জুয়ারী আটক।

আপডেট সময় ০৫:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩