ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম

বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে শুক্রবার থেকে প্রচারণা শুরু করছেন আলোচিত ইউটিউবার ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, “আমি বগুড়ায় এসেছি। আগামীকাল শুক্রবার থেকে প্রচার-প্রচারণা শুরু করবো। প্রচার-প্রচারণায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাব যেন পুলিশী সহযোগিতা পাই। এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিবো না। কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে সারাক্ষণ থাকবো।”

তিনি আরও বলেন, “নির্বাচন করতে আহামরি খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে। আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসেন। আর জনগণ আমাকে ভালোবেসেই ভোট দিতে আসবেন। বগুড়াসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা ইসি বার বার বলেছেন। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবেন বলে আশা করছি।”

জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন, বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমানভাবে সহযোগিতা করবেন। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ফাঁকা মাঠে গোল দিতে দিবো না: হিরো আলম

আপডেট সময় ০১:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩