ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

স্ত্রী’র ব্যক্তিগত মুহুর্তের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা সাইবার অপরাধী স্বামীকে আটক করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

ভুক্তভোগী ভিকটিম পেশায় একজন গৃহিনী। বিগত ২৫ ডিসেম্বর ২০১৮ইং তারিখ মোঃ নাছের উদ্দিন এর সাথে ইসলামি শরিয়াত মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের ০১ মাস পর ভিকটিম জানতে পারেন যে, তার স্বামী মোঃ নাছের উদ্দিনের আরো একজন স্ত্রী রয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে ভিকটিম তার বাবার বাড়ী চলে আসে। পরবর্তীতে মোঃ নাছের উদ্দিন ২০১৯ সালে ওমান চলে যায় ভিকটিমর সাথে ইমুতে যোগাযোগ অব্যহত রাখে এবং ২০২১ সালে দেশে ফিরে ভিকটিমের সহিত সংসার শুরু করে। সাংসারিক জীবন যাপনের মাধ্যমে মোঃ নাছের উদ্দিন কৌসলে স্বামী-স্ত্রী শারিরীক সম্পর্ক স্থাপনের নগ্ন ছবি এবং ভিডিও’স তার ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে রাখে।

পরবর্তীতে ভিকটিম সাংসারিক অমিল এবং শারিরীক নির্যাতনের জন্য বাধ্য হয়ে ২০২১ সালে বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বামী মোঃ নাছের উদ্দিন’কে তালাক প্রধান করে এবং মোঃ নাছের উদ্দিন পুনরায় ওমান চলে য়ায়। ভিকটিম স্বামী নাছের উদ্দিন’কে ডিভোর্স দেয়ায় সে ভিকটিমের ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে এবং উক্ত ফেসবুক একাউন্ট হতে ভিকটিমের বিভিন্ন ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও পোস্ট করে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এছাড়াও মোঃ নাছের উদ্দিন ভিকটিমের ব্যবহৃত ইমু নম্বরে নগ্ন ছবি ও ভিডিও প্রেরণ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং টাকা দাবী করে। পরবর্তীতে ভিকটিম বাদ্য হয়ে গত ৩১ ডিসেম্বর ২০২১ ইং তারিখ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করেন যাহার জিডি নং-১৮১৭/২০২১। এ অবস্থায় ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং উক্ত ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

এরই প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আসামি মোঃ নাছের উদ্দিন ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনে জানায় সে বর্তমানে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ মির্জাপুল সড়কের হোটেল জামান এর সামনে অবস্থান করেছে। নগ্ন ছবি ও ভিডিও ডিলিট করার জন্য ভিকটিমকে ২০,০০০ টাকা নিয়ে বর্ণিত স্থানে আসার জন্য বলে। ভিকটিম তাৎক্ষনিক বিষয়টি র‌্যাব-৭, চট্টগ্রাম’কে অবগত করলে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৯ ডিসেম্বর ২০২৩ আনুমানিক ১৬০০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ নাছের উদ্দিন (৪০), পিতা- মৃত হাফিজুর রহমান, সাং- উখারা, থানা- ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম‘কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভিকটিমের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির মোবাইল তল্লাশী করে ভিকটিমের ০৮ কপি ব্যক্তিগত মুহুর্তের ছবি এবং অশ্লীল ভিডিও পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মাহানগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

স্ত্রী’র ব্যক্তিগত মুহুর্তের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করা সাইবার অপরাধী স্বামীকে আটক করে র‌্যাব-৭, চট্টগ্রাম।

আপডেট সময় ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩