ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র সমালোচনা করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীদের ভাষা। আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না।

তিনি বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার পতনের একদফা দাবিতে ভোটবর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন। দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩