ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক মিঠাপুকুরে ২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেপ্তার গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে: শিক্ষামন্ত্রী ভোলাহাটে এসআরবির অভিযানে মাদকসহ নারী গ্রেপ্তার! স্বামী পলাতক!! নওগাঁর রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার ময়মনসিংহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠিত ওয়ালটন ও মার্সেল কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটের উৎসব, আট বছর পর ইউনিয়নের নির্বাচন লামায় চলমান মামলার জমিতে বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে বসতবাড়ি নির্মাণ ও জবরদখলের অভিযোগ

কলকাতায় গিয়ে শাকিবের জন্য যে উপহার নিলেন অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। কয়েক বছর আগে এই দম্পতির বিচ্ছেদ ঘটলেও সন্তানের জন্য এখনো নিজেদের মাঝে যোগাযোগ রাখেন সাবেক এ তারকা দম্পতি।প্রায় সময়েই অপু বিশ্বাসের মুখে শোনা যায় শাকিব-বন্দনা। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রেও একসঙ্গে ঘুরতে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় এই জুটিকে। সাবেকের জন্য এখনো অপুর মনে রয়েছে যথেষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা।

ওপার বাংলার সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে ঢাকায় ফিরলেই শাকিবের জন্য সঙ্গে করে বিশেষ উপহার নিয়ে ফেরেন অপু।

অভিনয় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায়শই কলকাতায় যান অপু বিশ্বাস। ঢাকায় ফেরার সময় সাবেক স্বামী ও সন্তানের জন্য সঙ্গে করে কিছু নিয়ে যেতে ভুল করেন না তিনি।

জানা যায়, কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে শাকিবের জন্য গুড়ের সন্দেশ নিয়ে যান অপু বিশ্বাস। সঙ্গে নেন নায়কের প্রিয় কাজু বরফি। শেষবার যখন তিনি কলকাতায় এসেছিলেন, তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলেন। যেখানে ছিল, ছেলের পছন্দের শাঁখ সন্দেশ। সেটি সংগ্রহ করেছিলেন হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আব্রাম খান জয় তাদের একমাত্র ছেলে। ২০১৮ সালে বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা নিরসনের আশা পানিসম্পদমন্ত্রীর

কলকাতায় গিয়ে শাকিবের জন্য যে উপহার নিলেন অপু বিশ্বাস

আপডেট সময় ১২:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩