ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

আলিয়ার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্ন ভোজ শেষে আলিয়া মাদরাসা মাঠের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মুহুর্মুহু ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান ও করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

তিনি মঞ্চে পৌঁছার পরপরই সিলেটের সংস্কৃতি কর্মীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর হযরত শাহজালাল ও শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন।

তিনি দুপুর পৌণে দুইটার দিকে সিলেটের সার্কিট হাউসে পৌঁছান এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেন ও মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

আলিয়ার সভায় সভাপতিত্ব করছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সঞ্চালনায় আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

আলিয়ার মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপডেট সময় ০৮:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩