রংপুর জেলার গংগাচড়া থানার ব্যারাক হাউজে আগুন লেগে
১১ টা পরিবারের ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের ব্যারাক হাউজে এ ঘটনা ঘটে।
রোববার (১৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় আগুনে পুরে যাওয়া কাঠ ও কয়লা হাতে নিয়ে অনেকে অসহায় হয়ে পরেছেন। শিল্পী বেগম, তহির উদ্দিন, বেলাল হোসেন, তাজুল ইসলাম, আছের আলী, রাশেদা বেগম, নাহিদ হোসেন, নুরুন্নাহার বেগম, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, নাসরিন বেগমসহ মোট ১১টি পরিবারের ঘর পুরে যায়। ঘরে থাকা যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।
ব্যারাক হাউজে থাকা বাসিন্দারা জানান রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পরলে অনুমানিক রাত সাড়ে ১২টার দিগে হঠাৎ তারা আগুনের ফুলকি দেখতে পায়। সাথে সাথেই কয়েকজন বাইরে বের হয়ে দেখতে পায় যে ব্যারাক হাউজের মাঝের ঘরে আগুন লেগেছে। পরে আশেপাশের লোকজন গংগাচড়া ফায়ার সার্ভিস খবর দিলে তৎক্ষিক ভাবে তারা এসে আগুন নেভায়।
গংগাচড়া উপজেলার ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মমতাজুল ইসলাম জানান যে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ১১ ঘর পুড়ে যায়। এতে করে অনুমানিক ১৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান তিনি।
গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না জানান, বিষয়টি জেনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে ৩৩টি কম্বল ও ২২ প্যাকেট শুকনো খাবার পাঠিয়েছি।
মোঃ মোকাররম হোসেন, গংগাচড়া প্রতিনিধি। 






















