ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

মহান বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন।

কামরুজ্জামান চাঁদ ( চুয়াডাঙ্গা প্রতিনিধি) : (১৫-১২-২৩): মহান বিজয় দিবস-২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার ব্যবস্থাপনায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে। দূরপাল্লার এ প্রতিযোগিতায় ১ ঘন্টা ১৭ মিনিট সময় নিয়ে ১৭কিলোমিটার পথ অতিক্রম করে চুয়াডাঙ্গা জেলা সদরের আকুন্দবাড়িয়ার গ্রামের ফুটবলার সবুজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
গতকাল শুক্রবার সকাল ৭ টা ১২ মিনিটে দামুড়হুদার হাওলি ইউনিয়নের দর্শনা রেল গেট থেকে এ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতার বাঁশি বাজিয়ে ও সংক্ষিপ্ত আলোচনা রেখে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন, পৌরসভার সালিশ সভার সভাপতি কাউন্সিলার কামরুজ্জামান চাঁদ, হাওলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন, চুয়াডাঙ্গা সাবেক কৃতি ফুটবলার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা সহ চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

১৭কিলোমিটারের দূরপাল্লার দৌড় প্রতিযোগিতায় সকলকে পিছনে ফেলে ১ ঘন্টা ১৭ মিনিট সময় নিয়ে চুয়াডাঙ্গা জেলা সদরের আকুন্দবাড়িয়া গ্রামের জানা আলী ও ঝর্ণা খাতুনের ছেলে ফুটবলার মোঃ সবুজ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে।১ ঘন্টা মিনিট ১৮ মিনিট সময় নিয়ে সময় নিয়ে চুয়াডাঙ্গা মাঝের পাড়ার মোহাম্মদ লিটন ও মাহফুজা খাতুন এর সন্তান দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজ রহমান দ্বিতীয় স্থান অধিকার করে। ১ঘন্টা ২৩ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা কুঠিপাড়ার জালাল উদ্দিন ও মুক্তি বেগমের সন্তান ফুটবলার সাকিব হোসেন রোহিত।এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ম্যারাথন দৌড় সম্পন্ন করে জেলা প্রশাসনের শুভেচ্ছা পুরস্কার লাভ করেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা বয়রা গ্রামের রাশেদ, জয়রামপুরের আলামিন ,জীবননগর বাঁকা গ্রামের সাগর, একই গ্রামের মিন্টু ও চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের নয়ন, পঞ্চাশ ঊর্ধ্ব ডা. রফিকুল ইসলাম এ প্রতিযোগিতায় দৌড় সম্পন্ন করে।

১৭ কিলোমিটারের অধিক দূরত্বের দূরপাল্লার এ দৌড় প্রতিযোগিতায় দামুড়হুদার দর্শনার রেলগেটের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর মোড় , পৌরসভা মোড় ,কবরী রোড হয়ে জেলা প্রশাসনের চত্বরে এসে শেষ হয় ।
জেলা প্রশাসন চত্বরের প্রধান গেটে প্রতিযোগীদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ চ্যাম্পিয়ন সহ ৭ জন সেরা প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে রিসিভ করেন।
এরপর প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সিনিয়র সহকারী কমিশনার শেখ মোঃ রাসেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ সহ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালক বৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মহান বিজয় দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন।

আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩