ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা আমাদের নেই উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা যতক্ষণ ক্ষমতায় আছি দেশের উন্নতি করছি। দেশের যে উন্নতি হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না। আজকে বাংলাদেশ বদলে গেছে। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এটা এক বদলে যাওয়া বাংলাদেশ।”

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের তো ‘হাওয়া ভবন’ নেই। কাউকে পার্সেন্টিজ দিয়ে ব্যবসা করতে হয় না। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন। অন্তত এইটুকু সুযোগ আমরা করে দিয়েছি।”

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, “বিএনপি প্রতিদিন অবরোধ-হরতাল ডেকে জ্বালাও-পোড়াও করে যাচ্ছে। এর আগেও ২০১৩-১৪ সালে তারা একই কাজ করেছে। আমি জানি না এই আন্দোলন করে তারা কী পাবে।”

শেখ হাসিনা বলেন, “মানুষকে পুড়িয়ে মারার মধ্য দিয়ে কী আন্দোলন হয় সেটা আমার জানা নেই। আমরাও আন্দোলন করেছি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি এ রকম আন্দোলন দেখিনি। মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের সব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। আর এখন দেখি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা। হাসপাতালে পর্যন্ত তারা বোমা হামলা করে। ঠিক আমাদের দেশে যেন সেই চিত্রটাই এখন দেখতে পাচ্ছি।”

প্রধানমন্ত্রী বলেন, “যারা মানুষ মারার জন্য রেললাইন উপড়ে ফেলে বা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারে, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলে কিছু নেই। তাদের শাস্তি একদিন পেতেই হবে। জনগণকে বলব তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩