ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

বগুড়ার গাবতলীতে বিএনপির মিছিল থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাবতলী মডেল থানা সংলগ্ন তিনমাথা মোড়ে ককটেল হামলার ঘটনা ঘটে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণে আহত পুলিশ সদস্যরা হলেন- গাবতলী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গাবতলী পৌর এলাকার তিনমাথা মোড়ে মসজিদ সংলগ্ন স্থানে গাবতলী থানা পুলিশের একটি দল দায়িত্বরত ছিলেন। দুপুর দেড়টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল তিনমাথা মোড় হয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি পুলিশের কাছাকাছি রাস্তায় পড়ে বিস্ফোরিত হলে পুলিশের ৩ জন সদস্য আহত হন। বিস্ফোরণে তাদের পা এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়। আহতদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় মামলা হবে উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আহতদের নিয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত

আপডেট সময় ০৫:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩