সংবাদ শিরোনাম ::
ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ, আটক ১ গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬ বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো! বাবার লাশ দাফন নিয়ে সাত সন্তানের আপত্তি, এলাকায় চাঞ্চল্য দেশের পাঁচ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত কুষ্টিয়ার বাইপাস সড়কে দুর্ঘটনা, নিহত ২ তানোরে ১১ কোটি টাকাা ব্যয়ে রাস্তা সংস্কার মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা  বিয়ানীবাজার সীমান্তে ০২ কেজি  ভারতীয় গাজা  সহ একজনকে আটক করেছে বিজিবি আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আ. লীগ

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ ৷ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এ চিঠি প্রার্থীদের দেওয়া হচ্ছে ৷

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন।

এর আগে রোববার আওয়ামী লীগের ২৯৮ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ৷

গত নির্বাচনে জোটভুক্ত দলগুলোর এবং সহযোগীদের যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেগুলোতেও দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

তবে দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আসন দুটি হল কুষ্টিয়া ২ এবং নারায়ণগঞ্জ ৫। কৌশলগত কারণে আসন দুটিতে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। কুষ্টিয়া-২ এ সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ত১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। অপরটি নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সেলিম ওসমান।

দলের মনোনয়নপত্রের চিঠি বিতরণ কার্যক্রম শুরুর সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বিরোধীরা। ভোটের উপস্থিতি বাড়াতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী উৎসব শুরু শুরু হয়েছে। বিএনপি না এলেও তাদের দলের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এসএম কামাল হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। এরা প্রত্যেকেই দলের মনোনয়ন পেয়েছেন ৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার ওসি মাহবুবের জমি দখলের রাজত্ব

প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আ. লীগ

আপডেট সময় ০৪:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩