ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম 

ইমরান খান গুলিবিদ্ধ

পাকিস্তানের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন ইমরান। সেখানে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করেছেন অজ্ঞাত এক বন্দুকধারী।

ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রীর গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজ ওয়াজিরাবাদে লং মার্চের সময় ইমরান খানের পা লক্ষ্য করে গুলি চালিয়েছে এক অস্ত্রধারী।

dhaka post

পিটিআইয়ের আরেক নেতা ইসমাইল বলেছেন, ইমরান খানের ডান পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে। বোল টিভির সাথে আলাপকালে তিনি বলেন, আক্রান্ত হওয়ার সময় তিনি ইমরান খানের একেবারে পাশে ছিলেন। তিনি বলেন, পিটিআইয়ের নেতা ফয়সাল জাভেদও আহত হয়েছেন।

ইসমাইল বলেন, হামলাকারী একেবারে কনটেনারের সামনে থেকে সরাসরি গুলি ছুড়েছে। একে-৪৭ থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস

ইমরান খান গুলিবিদ্ধ

আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২