ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়ে যায়।

নাম প্রকাশ না করে ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্য হত্যা, অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খানও জানান, রাজধানীর একটি এলাকা শাহজাহান ওমরকে আটক করেছে ডিবি।

গত ১৬ অক্টোবর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘ভগবান’ দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন বিএনপি নেতা শাহজাহান ওমর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

আপডেট সময় ১২:৩৪:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩